বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ইটনাতে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
১৭০

ইটনা (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উপজেলা স্টেকহোল্ডার (অংশীজন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষেদ মিলনায়তনে এসডিএফ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসডিএফ’র বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স এন্টারপ্রিনারশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রজেক্টের উপজেলা স্টেকহোল্ডার কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ রায়হানুল ইসলাম।

এসডিএফ’র জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধানচন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিজয় কুমার হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক (হেলথ ও নিউট্রিশন) মো. আহমেদ তাকি তাহমিদ।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) শাহিনুর আক্তার হ্যাপী, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মো. রুস্তম আহমেদ, ক্লাস্টার অফিসার মো. আবুল কালাম ও মো. সিরাজ উদ্দিন, ক্লাস্টার হেলথ ও নিউট্রিশন ফেসিলিটেটর (ডিএমএফ) মো. আনোয়ার হোসাইন এবং সুবিধাভোগী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন নার্গিস আক্তার, ফুলেছা আক্তার ও জহুরা বেগম প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্লাস্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী নারী সদস্যসহ নানান পেশা-শ্রেণীর অংশীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102