মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বিশ্ব ল্যাবরেটরি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
১৬৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পরিবারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আদালত সূত্রে জানা গেছে, উরফা গ্রামের এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন পন্ড করেদেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের বাবা এরশাদুল হককে ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে বা বন্ধে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। এছাড়া বাল্যবিবাহের বিষয়ে প্রশাসনকে তথ্যদিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বাল্যবিবাহের বিষয়ে তথ্য দাতার নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’ এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে নকলাকে জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102