বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মোহনগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
২২৭

নিজস্ব প্রতিবেদক:

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শাহ মিসকিন শাহ মাজার সংলগ্ন কমলপুর মাঠে ও শুক্রবার পেরির চর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া-এর তত্বাবধানে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সুজন রানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আল-আমিন খানসহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাগন।

এর আগে বুধবার ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার মাইলোড়া খেলার মাঠে দিনব্যাপি প্রাণি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস শাকুর সাদী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আমীর হাফেজ মোফাজ্জল হোসেনসহ স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

প্রদর্শণীতে ২০টি স্টলের মাধ্যমে গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার পরে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উদ্যোগে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে পশু-পাখির খামারীসহ সকল স্তরের কৃষকরা উপকৃত হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102