বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে তারুণ্যের উৎসবে বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ ও মুক্ত মঞ্চের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
১৯১

আব্দুস সামাদ আফিন্দী ::

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ এর বিশেষ আয়োজন বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যতিক্রমী খেলা ও মুক্ত মঞ্চের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজরফ,
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম,
সমাজসেবক আব্দুর রব,
এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য-শূন্য আয়োজনের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চান আয়োজকরা।

ম্যাচে বিভিন্ন ইউনিয়নের তরুণ ক্রিকেটাররা অংশ নেন। পুরো মাঠে প্লাস্টিকবর্জ্য নিষিদ্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের জন্যও ছিল বিশেষ সচেতনতা নির্দেশনা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বর্জ্য-শূন্য সমাজ গঠনে তরুণদের আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102