বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় এনজিও সমন্বয় কমিটির সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
১৭০

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডুকেশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, আরডিএস’র ব্যবস্থাপক নাজমুল হক ও মাটি’র ব্যবস্থাপক প্রিন্স প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারের সকল কর্মকান্ডে পারস্পারিক সহযোগিতা করা, বিভিন্ন বৈষম্য দূরীকরণ, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা প্রদান, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমবন্টন নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।

এসময় সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102