বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার—দুদক চেয়ারম্যান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
২২৬

জাহিদুল ইসলাম সিলেট::

 

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে। তিনি রবিবার (২৩ নভেম্বর) সিলেটের আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে আমরা নিয়ম বানিয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। দুর্নীতিকে নিয়ম মনে করার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের ছেলে-মেয়েরা সচেতন। তারা কোন একদিন বাড়তি আয় সম্পর্কে প্রশ্ন করলে জবার দেওয়ার সুযোগ থাকবে না। আমরা কেউই নিজ সন্তানের কাছে মাথা নিচু করে থাকতে চাই না।

নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী কারচুপির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অসৎ লোক নির্বাচন করতে চাই না। অসৎ লোকই কেবল হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে। সৎ লোক নির্বাচিত করলে অনিয়ম, দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এসময় তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বা আমার কমিশনের উপর কারও চাপ নেই। আমরা চাপমুক্তভাবে কাজ করছি। দুর্নীতিগ্রস্থ ব্যক্তি যে দল বা মতাদর্শেরই হোক না কেন দুদকের শিডিউল অনুযায়ী অভিযুক্ত হলেই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102