বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় বিএনপি’র অফিস ভাংচুর মামলায় ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কারাগারে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
১৪৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিস ভাংচুরের মামলায় ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান (৫৯) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, শনিবার দিবাগত সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে রবিবার দুপুরের দিকে তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে বিএনপির অফিস ভাংচুরের মামলায় জড়িত সন্দেহে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হলে, বিজ্ঞবিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102