বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
১৫৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত সবার অংশ গ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদে সামনে থেকে বের হয়ে একই জায়গায় শেষ হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে স্বীকৃতি সনদপত্র ও সফল উদ্যোক্তা সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকার সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগন, আমন্ত্রিত অথিতিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102