বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
১৪৯

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠানের মাঝে গৃহ সংস্কার বা নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলার ক্ষতিগ্রস্থ ২২ জনের হাতে এসব তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার প্রধানের হাতে ২ বান্ডেল (১৬ ফর্দ) করে মোট ৪৪ বান্ডেল ঢেউটিন ও আর্থিক সহায়তা বাবদ প্রতিজনে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৩২ হাজার টাকার সমমূল্যের চেক তুলেদেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতি খাদেমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিগন, সুবিধাভোগী পরিবারের লোকজন ও স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102