বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিশ্বম্ভরপুরে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
১৪৩

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর বাগগাওঁ (পেঠনার) মাঠে ২৭শে অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে

একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় শিশুরা নিরাপদ আমাদের শপথ, শিশুর কথা শুনব আজ , শিশুর জন্য করব কাজ – প্রতিপাদ্য বিষয় নিয়ে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনে কিশোরী মেয়েদের ফুটবল, রশ্মিলাফ , কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী , সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল গান প্রতিযোগিতা এবং নাটক উপস্থাপন এর পাশাপাশি শিশু অধিকার সপ্তাহ ২০২৫ , শিশুরা নিরাপদ আমাদের শপথ, শিশুর কথা শুনব আজ , শিশুর জন্য করব কাজ। গ্রাম শহরের অলিগলি, বাল্য বিয়েকে সবাই না বলি। মোবাইলের খারাপ নেশা ছাড়ি, লেখাপড়া শিখে উন্নত জীবন গড়ি। বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় ৯৯৯ , ১০৯, ১০৯৮ নম্বরে ফোন করি – লেখা লিফলেট বিতরণ , আলোচনা ও প্রতিযোগিদের পুরষ্কার প্রদানের মাধ্যমে উৎসাহ , আনন্দ এবং জাঁকজমকপূর্ণ ভাবে দিবস টি উদযাপন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর এর অফিস সহকারী ফাইজুল ইসলাম, ইউনিয়নের সকল পুরুষ ও নারী সদস্যবৃন্দ, ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মীবৃন্দ, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ফোরাম সভাপতি পৌষি দাস ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য রহিমা আক্তার ও আলামিন। শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন ভার্ড এলআরপি ৪৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102