
শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরীর নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বান্দের বাজার ও ঘাকপাড় বাজারে জনসংযোগ ও পথ সভা করেছেন।
আজ শুক্রবারের প্রতিটি পথ সভায় জনতার ঢল নেমে আসে। এছাড়া উপস্থিত সকল কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ মো. আসিফ মিয়া’র করব জিয়ারত করেন তিনি।
সভায় স্থানীয় ভোটারদের পক্ষে বক্তারা জানান, জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দিলে যেকোন দলের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে বিজয়ী হবেন। নকলা নালিতাবড়ীর সাধারন জনগের জন্য নিরাপদ ও আস্থার জায়গা এখন একজনই, সে হলেন ফাহিম চৌধুরী। তারা আরো বলেন, ‘প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে প্রতিটি গণ সংযোগ ও পথ সভাসহ রাজনৈতিক যেকোন কর্মকান্ডে জনতার ঢল নেমে আসে। তার ডাকে জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রতিনিয়তই নজির সৃষ্টি করছে। জনমত যাচাই ছাড়া অজ্ঞাত কোন কারনে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে ছাড়া অন্য কাউকে এখান থেকে মনোনয়ন দিলে, গুরুত্বপূর্ণ এই আসনটি অন্যকোন দলের দখলে চলে যেতে পারে বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেন। তাদের বিশ্বাস, মনোনয়ন নির্বাচক মন্ডলী ও নীতিনির্ধারকগন মাঠ পর্যায়ের জনমত জরিপ করেই জননেতা ফাহিম চৌধুরীকে মনোনয়ন দিবেন।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ অগণিত সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।