বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে জাসাসের কবিদের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
২২৯

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ সাহিত্য সংসদের (জাসাস) কবি ও সাহিত্যিকদের লেখা একাধিক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও জাসাস পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাসাসের আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জামালগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী।
সংগঠনের সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুর রব এবং শিক্ষক, কলামিষ্ট মোঃ দিলোয়ার হোসেন বাবর, জাসাসের উপদেষ্টা হরেন্দ্র তালুকদার,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবির।

অনুষ্ঠানে কবি সেনুয়ারা আক্তার চিনু, আঃ জলিল হৃদয়,সোহাগ নূর, নজির মোড়ল ও অভিনয় সরকারের কাব্যগ্রন্থ ও জাসাসের ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

বক্তারা বলেন, “জামালগঞ্জ সাহিত্য সংসদ (জাসাস) ভাটির জনপদে সাহিত্যচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। স্থানীয় লেখকদের সৃষ্টিশীলতা ও মেধাকে স্বীকৃতি দেওয়ার এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে কবি ও সাহিত্যপ্রেমীদের মধ্যে বই বিতরণ এবং স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102