
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ওয়ালটন প্লাজা কর্তৃক মৃত ক্রেতা ব্যক্তির পরিবারকে কিস্তি ঋণ মওকুফ সহ আর্থিক ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ওয়ালটন প্লাজার বিশ্বম্ভরপুর শাখায় মৃত ক্রেতা ব্যক্তির পরিবারকে কোম্পানির পক্ষ থেকে কিস্তি ঋণ মওকুফ সহ নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
উল্লেখ্য যে বিশ্বম্ভর পুর উপজেলা সদরের পদ্ম নগর গ্রামের আব্দুল বারী বিগত ১৩ মার্চ-২৫ তারিখে কিস্তিতে ১৫০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ক্রয় করেছিলেন। কিস্তি চলাকালীন সময়ে গ্রাহক আব্দুল বারী মারা যান। ফলে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালায় গ্রাহকের মৃত্যু ঋণ মওকুফ ও আর্থিক নগদ ৫০০০০ টাকা মৃত গ্রাহকের নমিনি (স্ত্রী) মোছাঃ শাহিনা খাতুনের হাতে তুলে দেন ওয়ালটন প্লাজার রিজিওনাল ম্যানেজার( আর সি এম) আতিকুল ইসলাম অনিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ওয়ালটন প্লাজার বিশ্বম্ভর পুর শাখা ম্যানেজার আলী আহমদ, রাজীব দাস। ওয়ালটন পন্য গ্রাহকগনও উপস্থিত ছিলেন।