বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলার বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
১৫৯

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সচেতনতামূলক হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সঠিক ভাবে নিজের হাত ধোয়ার মধ্যদিয়ে হাত ধোয়া কর্মসুচি উদ্বোধন করেন।

প্রধান অতিথির হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. জাহাঙ্গীর আলম দিবসটির সাফল্য কামনা করেন এবং সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি রপ্ত করে দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ, অংশীজন ও শিক্ষার্থীরা সঠিক নিয়মে নিজ নিজ হাত ধৌত করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বিশ্ব হাতধোয়া দিবসটি ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102