বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ডিসি তরফদার মাহমুদুর রহমান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
১৮২

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন দপ্তর-অধিদপ্তরাধিন সরকারি উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ভূমি অফিস, গুচ্ছগ্রাম প্রকল্প, চলমান ২টি উন্নয়ন প্রকল্প, জানকীপুর কমিউনিটি ক্লিনিক এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপহার দেওয়া এক ভিক্ষুকের মুদি দোকানসহ উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।

ভূমি অফিস পরিদর্শনের সময় সেবা গ্রহিতাদের সাথে, গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শেনের সময় সুবিধাভোগী পরিবারের সদস্যদের সাথে, উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টজনের সাথে, কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা রোগিদের সাথে আলাপ করে তাদের মতামত সংগ্রহ করেন। পরিদর্শন পূর্বক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুককে মুদি দোকান চালুর মাধ্যমে আয়-উপার্জনের পথ তৈরি করে দেওয়ার লক্ষ্যে উপহার হিসেবে দেওয়া দোকান পরিদর্শনের সময় দোকানের সামনে রাখা অর্ধভাঙ্গা বেঞ্চে বসে দোকানদার ও খরিতদারদের সাথে আলাপ আলোচনা করেন। পুনর্বাসন ও স্বনির্ভরতার মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপের সফলতা সম্পর্কে অবগতহতে দোকানদার ও স্থানীয়দের অনুভুতি জানার উদ্দেশ্যে উন্মুক্ত আলাপ আলোচনা করায় স্থানীয় সবার নজর কেড়েছেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।

ডিসির সাথে নির্ভয়ে মনখোলে কথা বলার সুযোগ পাওয়া স্থানীয়রা তাদের আবেগ প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীদের সাথে বলেন, ‘সারা দেশের সকল জেলা প্রশাসকগন যদি আমাদের শেরপুরের ডিসি স্যারের মতো মানবিক ও জনবান্ধব হতেন। সরাসরি মাঠে ময়দানে গিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম সমূহ পরিদর্শন করতেন তাহলে দেশ অনেক উন্নত থাকতো। অন্তত দেশের প্রতিটি এলাকায় এতো দুর্নীতিবাজের জন্ম হতোনা।’

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জানান, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও মানবিক উন্নয়ন পৌঁছে দিতে প্রশাসন সদাতৎপর। জনসেবার মাননোন্নয়নে ও সরকারের উন্নয়ন কর্মকান্ড সমূহ সঠিভাবে সম্পন্ন করতে জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা অঙ্গীকারবদ্ধ।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্যসহকারী তারেকুল ইসলামসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গনে হাজির হলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102