বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

মোস্তাক গাজীনগরীর হত্যার বিচার চাই — চরমোনাই পীর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
১৫৩

শান্তিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মুজাহিদ কমিটি, শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (৬ অক্টোবর) নোয়াখালী বাজারে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গাজীনগরীর মোস্তাকের নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।
ওয়াজ মাহফিলে হাজারো মুসল্লির উপস্থিতিতে পীর সাহেব চরমোনাই বলেন—
নিরপরাধ মানুষ হত্যা মানবতার পরিপন্থী, ইসলামের পরিপন্থী। আমরা গাজীনগরীর মোস্তাকের হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ন্যায়বিচার না হলে সমাজে অন্যায় আরও বাড়বে।”

তিনি আরও বলেন,
দেশে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অবিচারের প্রসার রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। প্রশাসনকে নিরপেক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শায়েখুল হাদীস মাওলানা শফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আলী আকবর, মাওলানা মুফতি আইউব আলী আনসারী, মুফতি এহসান রেজা মুহিবী, মাওলানা মুফতি রহিমুল্লাহ, ক্বারী মাহদী আল হাসান জামালগঞ্জী প্রমুখ।
এ সময় বক্তারা গাজীনগরীর মোস্তাক হত্যার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে বলেন,একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করা সমাজ ও রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। সরকার ও প্রশাসনের দায়িত্ব এ ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102