বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা: নকলার ২০ মণ্ডপে অনুদান প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
১৬২

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় সনাতন ধর্মাবলম্বীর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় পূর্বক উপজেলার ২০টি পূজা মন্ডপে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

সোমবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফাহিম চৌধুরীর পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন৷

এ উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য রাব্বেনূর চৌধুরী ও আব্দুল্লাহ চৌধুরী, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নাজিবুর রহমান নয়ন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাফিকুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102