বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
১৮৪

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে ‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সামনে থেকে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার নেতৃত্বে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ডা. আহসান হাবীব হিমেল ও ডা. মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা জানান, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে মানুষের সকল অভ্যাসের পরিবর্তন আনা জরুরি। যেমন খুব ভোরে ঘুম থেকে জাগা, সচরাচর লিফট ব্যবহার নাকরে সিঁড়ি দিয়ে উপরে উঠা। গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করা। ফল ও সবজির সাথে সুষম খাবার বেশি গ্রহন করা। তামাক জাতীয় সকল পণ্য পরিহার করা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। কোন প্রকার সমস্যা পরিলক্ষিত হলে যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া ও নিয়মিত ঔষধ সেবন করা। প্রতিদিন অন্ততপক্ষে ২৫ মিনিট হাঁটা ইত্যাদি উল্লেখ করার মতো।

এ সময় হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সহসভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন ও হোসাইন আহম্মদ মোল্লা মামুনসহ অনেকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102