বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় বাসচাপায় প্রাণ গেলো এক নারীর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
১৪৮

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় মহিরন বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরন বেগম টালকী ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগামী সোনারবাংলা পরিবহনের একটি বাস মহিরন বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটির কাঁচ ভাঙচুর করে এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সুপারভাইজারকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102