বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
২৫২

জামালগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ছাত্রশিবির জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কলেজের হলরুমে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জামালগঞ্জ কলেজ শাখার সভাপতি শাহীন মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সভাপতি ওবায়দুল্লাহ”র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলার সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলার প্রকাশনা সম্পাদক রাখাব আহমেদ শিশির । বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ থানা শাখার নায়েবে আমির ফখরুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সেক্রেটারি মোবারক হোসেন তালহা, সুহেল আহমেদ, তোফায়েল আহমেদ, হাসান আল মাসুম, হাফিজ আরিফুল ইসলাম সহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে সফল হতে নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জামালগঞ্জ কলেজ শাখার সেক্রেটারি কাব্বির আহমেদ, জুবায়ের আহমেদ তানভীর, রিফাত হাসান জীম, সাগর, নাঈম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে কলম ও শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102