বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে জরিমানা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
১৫৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী।

দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।

আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ টাকা জরিমানা করা হয়৷

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ ওই ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102