বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় ৯১০ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
১৪৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র ও সল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ট্রডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য ক্রয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯১০টি পরিবারের মাঝে দিনব্যাপি টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার মো. শহিদ মিয়া, তদারককারী কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরিফা খানম এশা, ইউপি সদস্য ছামিদুল হক ও মনির হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

টিসিবি ডিলার মো. শহিদ মিয়া জানান, চলতি মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্যের প্যাকেজের মধ্যে প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি চালের বিক্রয় মূল্য ১৫০ টাকা; প্রতি কেজি ৬০ টাকা করে ২ কেজি মশুর ডালের বিক্রয় মূল্য ১২০ টাকা; প্রতি কেজি ১০০ টাকা করে ২ লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য ২০০ টাকা ও ১ কেজি চিনির বিক্রয় ক্রয় মূল্য ৭০ টাকা নির্ধারন করা হয়েছে। এ হিসেব মতে প্রতি পরিবারকে ৫৪০ টাকার বিনিময়ে চলতি মাসের টিসিবি পণ্যের প্যাকেজ প্যাকেট ক্রয় করতে হয়েছে। ন্যায্যমূল্যে এসব নিত্যপণ্য ক্রয় করতে পেরে ইউনিয়নের দরিদ্র ও সল্প আয়ের পরিবারের লোকজন খুশি হয়েছেন বলে শহিদ মিয়া জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102