বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৪১

মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির পূর্বের ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন শেজাউল ইসলাম (কালা) (৩৫), পিতা মুজিবুর রহমান।
ঘটনাটি ঘটে শুক্রবার  (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিন গ্রুপের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজন-শুভ হাসান (২৫), পিতা হাবিব মিয়া; মজিদ হোসেন (৩৫), পিতা রেনু মিয়া; এবং তানিম (২২), পিতা কামরুল ইসলাম-কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102