বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ের মৃত্যু

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
১৪৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিপা কয়েকদিন আগে তার ২ সন্তান ও স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে বিদ্যুৎ চালিত পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আহত নারীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরন করেছেন।

নকলা সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ ইবনে ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত নিপা সম্পর্কে আমার আমার চাচাতো বোন হয়। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী উজ্জল মিয়ার পা ভেঙে যায়। সে এখনো পূর্ণ বিশ্রামে আছেন৷ আজ বিদ্যুৎস্পৃষ্টে নিপার মৃত্যু হলো। এতে পরিবারে শোকের ছায়া নেমে এলো।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102