
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর জেলা সম্মেলন উপলক্ষে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘লুটপাট সাম্প্রদায়ীকতা ও সাম্রাজ্যবাদ রুখো ঘোষ দুর্নীতিমক্ত বৈষম্যহীন সমাজ গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে বিকেলে লাল পতাকা মিছিলটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে গিয়ে শেষ হয়।
জেলা কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড আবুল মনসুর-এর সভাপতিত্ব মিছিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির কোষাধাক্ষ অধ্যাপক ডাক্তার কমরেড ফজলুর রহমান।
মিছিলে জেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড জাহিদুল ইসলাম, কমরেড আবু আহমেদ বাবুল, সোলাইমান আহমেদ, কমরেড মাসুম ইবনে শফিক, তোফাজ্জল হোসেন সরকার, এ্যাডভোকেট সমির উদ্দিন, সরোয়ার হোসেন, মো. শামীম, দেবদাস চন্দ্র বাবু, মো. আনিছ আহমেদ, আফিল শেখ, ঝরনা বেগম, ফরিদা বেগম, শাহিন মিয়া, জুয়েল রানা, রহুল আমিন, আনোয়ার হোসেন, আবুল মনসুর, মিজানুর রহমান, মহিউদ্দিন ও রুবেল মিয়াসহ জেলা-উপজেলা কমিউনিস্ট পার্টি সিপিবি’র নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এর পরে, পৌর টাউন হল মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কমরেড জাহিদুল ইসলাম-কে সভাপতি, কমরেড আবু আহমেদ বাবুল-কে সাধারণ সম্পাদক ও সোলাইমান আহমেদ-কে সহসাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।
বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দেশে প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে। ওলি-আউলিয়া বা দরবেশদের মাজার ভাঙচুর করা হচ্ছে। কিন্তু সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্ত মূলক কোন ভূমিকা নজরে পড়ছে না। অপরাধীদের দমন করার জন্য কোন কার্যকরী ভূমিকা রাখা হচ্ছে না। ফলশ্রুতিতে দিন দিন অপরাধী ও অপরাধের সংখ্যা বেড়েই চলছে। দেশ জাতীর কল্যাণে সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।