বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
১৫৪

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি উপকারভোগী নারীকে মাসে ৩০ কেজি হারে দুই মাসের জন্য ৬০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৫০ জন দুঃস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম উপস্থিত উপকারভোগীদের উদ্দেশে বলেন,
“জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার পর থেকে আমি সর্বদা জনসেবায় নিয়োজিত আছি। অতীতের ধারাবাহিকতায় আগামীতেও এ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ইউপি সদস্য মোঃ ইলিয়াস মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, মোঃ দুলাল মিয়া, লিটন তালুকদার, সংরক্ষিত সদস্য মোছাঃ হাওয়ারুন নেছা ও রাহেলা বেগম, কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
চাল নিতে আসা উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102