বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
১৫৮

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি :

জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি  মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর উপজেলা জমিয়তের আহ্বানে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রদক্ষিণ শেষে আলোচনা সভায়
মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা যোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি কাজী রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মফিজুর রহমান আলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নৃশংস হত্যাকাণ্ডে পুরো সুনামগঞ্জ শোকাহত। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের আলেমসমাজকে টার্গেট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাছরুফ আহমদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102