বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
১৪৮

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ-নাত, রচনা লিখন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সহকারী শিক্ষক এবিএম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহাকারী শিক্ষক মুজাহিদ হোসেন, ইয়াসমিন চৌধুরী, কবির উদ্দিন, মোস্তফা কামাল খান, চন্দন চন্দ্র পাল, আবু সোহাগ, মো. আনোয়ার হোসেন, আতাউর রহমান ও আনোয়ার হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। তাঁর শিক্ষার আলোকে সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও কুসংস্কার দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে নবীজির দেখানো পথে চলতে হবে এবং নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে হেড মাওলানা আব্দুস সালামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102