বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ছাতকে সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, আল আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
১৭০

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ইসলামপুর ইউনিয়নে আল-আমিন হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান সাথে ছিলেন।

ছাতক থানায় গত ২৮ আগষ্ট ২০২৫ইং তারিখে দায়ের করা আল-আমিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপার) গ্রামে নিহত আল আমিনের বসত বাড়িতে যান সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।এসময় এলাকার লোকজন, মামলার বাদী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, ইতি মধ্যে পুলিশ এঘটনার মূল হোতা সহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার সময় গুরুতর আহত নিহতের মা’হতদরিদ্র ফাতেমা বেগমের চিকিৎসার খোজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের।

গত বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর বিরোধ কে কেন্দ্র করে শশুর বাড়ির লোকজনের হামলায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ঢালারপাড়) গ্রামের দিনমজুর বারকি শ্রমিকের আল আমিন (২৮) গুরুতর আহত হন। পরে আল আমিন সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আল আমিনের মৃত্যু ঘটে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102