বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে ব্যতিক্রমধর্মী গণসংযোগে মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
১৫৬

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার ভাতগাঁও জামে মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান শেষে ভিন্নধর্মী গণসংযোগ করেছেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হযরত মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী।শুক্রবার(২৯আগস্ট) জুম্মার
নামাজের পূর্বেই ভাতগাঁও এলাকার সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি খুতবা প্রদান ও ইমামতি শেষে ভমবমি বাজারে গণসংযোগে অংশ নেন।

প্রচলিত রাজনীতির প্রচার-প্রচারণার ধারা থেকে আলাদা এই গণসংযোগে তিনি সরাসরি ব্যবসায়ী, দোকানদার ও শ্রমজীবী মানুষের সঙ্গে বসে তাদের খোঁজখবর নেন এবং সমস্যা-অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। শুধু ভোটের সমর্থন প্রার্থনা নয়, বরং জনগণের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় ও সম্পর্ক গড়ে তোলাই ছিল তার মূল উদ্দেশ্য।

স্থানীয়রা জানান, প্রচলিত রীতির মতো মাইকিং, শ্লোগান বা শোভাযাত্রা নয়—বরং সাধারণ মানুষের সাথে মিশে, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়েই তিনি গণসংযোগকে ব্যতিক্রম রূপ দিয়েছেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমাল হোসাইন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহমুদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীসহ স্থানীয় মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
ফুলেল শুভেচ্ছা ও হৃদ্যতাপূর্ণ গণসংযোগে ভমবমি বাজারে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102