বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

চরমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক  কমিটি গঠন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
১৭৯

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে চরমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন আহ্বায়ক  কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকেলে চরমহল্লা টেটিয়ারচর বাজারের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক  দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় ১৫ সদস্য বিশিষ্ট চরমহল্লা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক  আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক  তোফায়েল খান বিপন, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, দিলোয়ার আহমদ জয়, জুয়েল আহমদ প্রমুখ।

আয়োজিত এ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ছালেহ আহমদ, সমাজ সেবক আবুল লেইছ,আল আমিন, মাওঃ মোস্তাক আহমদ, আমজাদ আলী প্রমুখ।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে তরুণ সংগঠক মাসুম আহমদ কে আহবায়ক, আব্দুল আলীম ও ময়নুল হক কে যুগ্ম আহ্বায়ক  ও জাকির হোসেন কে সদস্য সচিব করে
৩ মাস মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ইয়াকুব আলী, ছাব্বির আহমদ, নিজাম উদ্দিন, আকল মিয়া, নায়েব আলী, মকছুদুর রহমান, নবীর হোসেন, মাসুক মিয়া, সিরাজ মিয়া, আবু তালেব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102