বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

ছাতকে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরে ১দিনব্যাপী কুইজ,চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও শ্রীকৃষ্ণের আরতি ও কীর্তন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
১৮৫

সেলিম মাহবুব,ছাতকঃ

 

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি(জন্মাষ্টমী) মহোৎসব ও শ্রীমতি রাধারাণীর আর্বিভাব তিথি উপলক্ষে ১ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে।

শনিবার সকাল ৮ টায় আর্ন্তজাতিক কৃষ্ণ অনুরাগী সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরে ১ দিনব্যাপী অনুষ্ঠান ও শনিবার সকাল ৮ টায়: মঙ্গল শোভাযাত্রা র্যালির উদ্বোধন করবেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।

সকাল ৮ টায়: যেমন খুশি তেমন সাজ (ধর্মীয় চরিত্র) সর্বজনীন। সকাল ১০ টায়: সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (শিশু শ্রেণি-২য় শ্রেণি)। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ (৩য়-৫ম) শ্রেণি। খ বিভাগ (৬ষ্ঠ-১০ম)শ্রেণি। চিত্রাঙ্কনের বিষয় ভগবানের শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। সকাল ১১ ঘটিকায়: ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা ও সমবেত প্রার্থনা। দুপুর ১২ ঘটিকায়: গীতা পাঠ প্রতিযোগিতা(শিশু শ্রেণি-২য় শ্রেণি)। সন্ধ্যা ৭-৩০ মিনিটে: ভগবান শ্রীকৃষ্ণের আরতি ও কীর্তন। পরিবেশনায়: আরতি সংঘ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া। রাত ৮ ঘটিকায়: সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায়: অজয় কৃষ্ণ পাল। রাত ১০-৩০ মিনিটে: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। রাত ১১ ঘটিকায়: হরিনাম সংকীর্তন। রাত ১২ ঘটিকায়: ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক ও অনুকল্প প্রসাদ আস্বাধন। সার্বিক তত্ত্বাবধানে: হিমাদ্রী গোস্বামী মহর, অধ্যক্ষ, শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া।

ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী বলেন, আগামীকাল অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত থেকে জন্মাষ্টমী অনুষ্ঠান কে সফল করে আহবান জানান। তিনি আরও বলেন সনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের কেহ কোন অধর্মের কাজ ব্যাভিচার করতে পারবে না। সনাতন ধর্ম হচ্ছে পরমসহিষ্যু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করা । তারা মনে করেন দেশের সকল ধর্মের মানুষের মাঝে পারস্পারিক সহনশীলতা, সহমর্মিতা এবং স্ব স্ব ধর্মের অনুসারীরা স্ব স্ব অবস্থানে থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করে একটি আত্ম মর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা। ##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102