বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

জামালগঞ্জে ইউনিয়ন বিভক্তিকরণে গণশুনানি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
২২৫

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::

জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের বিভক্তিকরণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কংকন সরকারের সঞ্চালনায় গণশুনানিতে অভিমত ব্যক্ত করেন — ফজলুল কাদের চৌধুরী,আজাদ হোসেন বাবলু,জুলফিকার চৌধুরী রানা,শ্রীকান্ত তাং, নবী হোসেন, আব্দুল মন্নান মোল্লা,জসিম উদ্দিন,রজব আলী,আসাদ আলী প্রমুখ।
গণশুনানিতে ইউনিয়নের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউনিয়ন বিভক্তিকরণের পক্ষে মতামত প্রদান করেন । প্রশাসনিক সুবিধা ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্যযে, ফেনারবাঁক ইউনিয়নে মোট ৫২টি গ্রাম রয়েছে। ৫১ বর্গকিলোমিটারের আয়তনে ইউনিয়নে জনসংখ্যা প্রায়৪০হাজার ও ভোটার সংখ্যা প্রায় ৩০হাজার । দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ইউনিয়নটি বিভক্ত করার দাবি জানিয়ে আসছেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় সম্মতি জ্ঞাপন করেন। প্রস্তাবিত পূর্ব ফেনারবাঁক ( ৬–৯নং ওয়ার্ড নিয়ে) ও পশ্চিম ফেনারবাঁক (১–৫নং ওয়ার্ড নিয়ে) নামে দুটি ইউনিয়ন গঠন করার অভিমত ব্যক্ত করেন।
প্রধান অতিথি মুশফিকীন নূর বলেন, আপনাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়ন বিভাজনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করব। আপনাদের সকল প্রস্তাবনা ও গণশুনানির সারসংক্ষেপ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102