বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

ছাতকের মরাগাং মরানদীতে বালু উত্তোলন বন্ধের দাবীতে ইসলাম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
২৩৫

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাদা চানপুর ও পান্ডব এলাকাবাসীর উদ্যোগে মরাগাং মরানদী থেকে ইজারা বহির্ভূত ভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার হয়েছেন এলাকাবাসী। সোমবার বিকেলে ইসলাম বাজার ব্রীজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য নেছার আলী’র সভাপতিত্বে ও স্হানীয় রিপন আহমদ রুপন’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ফকির টিলা – সোনালী চেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তেরা মিয়া, সদস্য শামীম মিয়া, স্হানীয় আবুল হোসেন, আমিনুর রহমান, আম্বিয়া বেগম, নূর জহান বেগমসহ স্হানীয় জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাঁদা চাঁনপুর, পান্ডব বীরেন্দ্র নগর, গিলাছড়া, নরশিংপুর নদীর পার বালু উত্তোলনের দায়ে বালু খেকোদের হাত থেকে এইসব গ্রাম কে রক্ষার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী ছাতক ক্যাম্পকে অবগত করেন বক্তারা। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং এসপি সার্কেল সহ উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ মহোদয় কে অবগত করে বলেন তাদের গ্রাম গুলো কে বালু খেকোদের হাত থেকে রক্ষা করতে ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন এবং তাদের বক্তব্য উপস্থাপন করেন। এসময় ৬ টি গ্রামের মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102