বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেট – সুনামগঞ্জ সিমান্তে ভারতীয় চোরাই পন্যসহ সাতটি গাড়ি জব্দ 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
১৯৭

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়পণ্যসহ চারটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক জব্দ করেছে বিজিবি-৪৮।

 

১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

 

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।

বিজিবির জানায়, এসব অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার ছয়শত টাকা। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।

 

এবিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান দমন ও সীমান্ত নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102