বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
২১২

আব্দুস সামাদ আফিন্দী ::

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম” এবং ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই ) সকালে সুনামগঞ্জ জগৎ জ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এই সভার আয়োজন করে ‘কনশাস কনজিউমার্স সোসাইটি’ (সিসিএস) সুনামগঞ্জ জেলা শাখা।
ওবায়দুল হক মিলনের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন – সিসিএস সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী ( সিসিএস) জাহিদ হাসান চৌধুরী,নুরুল হক, আব্দুস সামাদ আফিন্দী, এম এ বারী সিদ্দিকী, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান ,আবুল হাসান,নুরুল হক,নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন ভোক্তা অধিকার নিশ্চিত না হলে বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বাজারে পণ্যদ্রব্যের মান, মূল্য ও নিরাপত্তা বিষয়ে প্রতিটি ভোক্তার সচেতন থাকা প্রয়োজন।

আলোচনায় আরও উঠে আসে— খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য না লেখা, এবং অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়ম রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও জরুরি।
সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের সভা, প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102