বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শান্তিগঞ্জে পাথারিয়া বাজার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন ইউএনও

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
২০১

 

শান্তিগঞ্জ সংবাদদাতা:
অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার গলীর রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ।
শনিবার( ২৮জুন) ২ টায় তিনি সরেজমিনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ধরণ পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন- “রাস্তাটির কাজে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসেছি কাজ সঠিক ভাবে করার নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তার উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন
পাথারিয়া বাজারের ভেতরের গলিতে বর্ষাকালে কাদা-পানি জমে থাকার কারণে জনসাধারণের চলাচলে সমস্যা হতো। এই সমস্যার সমাধানে রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আপনারা এলাকার সবাই মিলে কাজটি সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে বাজারে আসা জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটি সংস্কারের ফলে বাজারের পরিবেশ উন্নত হবে এবং জনসাধারণের চলাচলে সুবিধা হবে।
এছাড়াও,শান্তিগঞ্জ উপজেলার অন্যান্য উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে, যার মধ্যে বিভিন্ন বাজারের উন্নয়ন অন্তর্ভুক্ত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,এসও নাঈম ঠিকাদার মোঃ মোজাহিদ মিয়া বাজারের ইজারাদার মোঃআব্দুল মমিন,পাথারিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া,পাথারিয়া বাজার ব্যবসায়ী সমবায়সমিতি লিঃএর সভাপতি,হারুন রশীদ, কোষাধ্যক্ষ সাইদুর রহমান,পাথারিয়া ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃআক্কাস মিয়া,বিএনপি নেতা,মোহাম্মদ আলী, জিয়াউর রহমান,পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,বিএনপি নেতা মোঃ আঙ্গুর মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102