বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জাফলংয়ে প্রত্যাশার তুলনায় পর্যটক কম বলছেন ব্যবসায়ীরা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
২০২

মতিউর রহমান,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

এবারের ঈদুল আজহার ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তবে জাফলংয়ে এখনো প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। এতে খানিকটা হতাশ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তবে ঈদের ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে আশায় রয়েছেন তারা।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে জাফলংয়ে কম পর্যটক বেড়াতে এসেছেন। আশা করছি, বাকি দিনগুলো থেকে পর্যটক বাড়তে পারে।
জাফলং ছাড়াও বিছনাকান্দি, রাতারগুলসহ অন্যান্য দর্শনীয় স্থানেও এবার প্রত্যাশার চেয়ে কম দর্শনার্থী বেড়াতে এসেছেন।

ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়, পাথর আর ঝরনা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর ঈদের সময় বহু পর্যটক বেড়াতে আসেন জাফলংয়ে। গতকাল সোমবার জাফলংয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দল বেঁধে পর্যটকেরা ঘুরতে বের হয়েছেন। মেঘালয়ের পাহাড়, পাথর আর ঝরনার স্বচ্ছ জলের সমাহার দেখে যেন তাঁরা মুগ্ধ হচ্ছেন। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর ছবি তুলছেন। কেউ কেউ নৌকা নিয়ে মায়াবী ঝরনা, খাসিয়া পল্লি আর চা-বাগানের উদ্দেশে যাচ্ছেন। রংপুর থেকে সপরিবারে বেড়াতে আসা জয়নাল মিয়া বলেন, ঈদের ছুটি পেয়ে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। এখানকার চারপাশের পরিবেশ খুব চমৎকার। জাফলংয়ের মায়াবী ঝরনা যেন মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর একটি জায়গা। খুব ভালো লাগল।

জাফলংয়ের কসমেটিকস ব্যবসায়ী মানিক মিয়া বলেন, এ বছর প্রত্যাশা অনুযায়ী কম পর্যটক এসেছেন। বেচাকেনাও অন্যান্য বছরের চাইতে কম। আশা করছি, সামনের দিনগুলোতে পর্যটক বাড়লে বেচাকেনা ভালো হবে।

জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া বলেন, ঈদের লম্বা ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকেরা বেড়াতে এসেছেন। তবে, অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটক কিছুটা কম। আশা করছি সামনের দিন থেকে পর্যটক বাড়তে পারে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন কাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবছরের মতো এবারের ঈদেও পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, আনসার, রেড ক্রিসেন্টের সদস্য ও রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102