বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত পলাতক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
২০৯
  • মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::
  • সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের একটি বাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মাসুদ রানা ও এএসআই মো. গোলাম কিবরিয়া ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।অভিযানে দূর্লভপুর (মাঝপাড়া) এলাকার কাছম আলী (৩৫) এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৯.৩৭৫ লিটার পরিমাণের ২৩ বোতল AC BLACK ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,১২৫ টাকা।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাছম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জামালগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102