বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে পাগল ও অসহায়দের মাঝে সাপোর্ট হিউম্যানেটির খাবার বিতরণ জামালগঞ্জে পাগল ও অসহায়দের

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
২০১

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জে “সাপোর্ট হিউম্যানেটি জামালগঞ্জ” এর উদ্যোগে পাগল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব এর পরিপূর্ণ আর্থিক সহযোগিতায় এবং সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন হয়।

খাবার বিতরণ কার্যক্রমটি জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে শুরু করে কারেন্টের বাজার, সেলাইয়া, চাঁনপুর ও নতুন পাড়া পর্যন্ত বিস্তৃত ছিল। পাগল ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি সদস্য মুমিন মিয়া, সংগঠনের সভাপতি নিজাম চিশতী, সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁনসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি নিজাম চিশতী বলেন, “আমরা সব সময় আমাদের হাসি-খুশি পাগল ও অসহায় মানুষদের সঙ্গে ভাগ করে নিতে চেষ্টা করি। আমি আবু তাইয়্যিবকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য এবং তার পরিবার ও সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই।”

সাধারণ সম্পাদক আবু তাইয়্যিবও সকলের কাছে তার পরিবার ও সন্তানদের জন্য দোয়া কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102