বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জের সাচনা বাজারে সড়ক সংস্কারের কাজের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
১৮২

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের খানাখন্দে ভরা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭মে)সকালে উপজেলার সাচনা বাজারে আল ভান্ডারি হোটেলের সামনে থেকে শুরু করে সিএনজি স্টেশন পর্যন্ত ৩১১ফিট রাস্তার খানাখন্দে ভরা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, সাচনা বাজার বণিক কল্যান সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল,সহ সভাপতি মোঃ রজব আলী,সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ,সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, দেশ-প্রবাসের সভাপতি নুরুল হক,ঠিকাদার আব্দুর রহিম,নবী হোসেন,পাবেল আহমদ প্রমুখ।

জানা যায়, সাচনা বাজার থেকে সিএনজি স্টেশনের রাস্তাটি ছিলো খানাখন্দে ভরপুর,এককথায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তাটির সংস্কার নিয়ে দীর্ঘদিনের দাবি থাকার সত্বেও তা পূরণ হয়নি। পড়ে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটি সংস্কারের জন্য পার্ট (এ) মেসার্স মনির এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুর রহিমকে ১শত ৯০ ফিট দৈর্ঘ্য ও ১৮ফিট প্রস্থে কাজ করার জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ এবং পার্ট (বি) তাহরিন এন্ড মামনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার নবী হোসেন কে ১শত২১ ফিট দৈর্ঘ্য ও ২১ফিট প্রস্থে ১০লক্ষ টাকা বরাদ্দ দিয়ে দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102