বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বিএনপি নেতা আনোয়ার হোসেন ও সাংবাদিক শাহাবুদ্দিন কে সংবর্ধনা প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৯১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ইমজার সাবেক সাধারণ সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব স্বদেশ আগমন ও, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবী আনোয়ার হোসেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল (৪ মে রবিবার) সন্ধ্যায় উপজেলার জৈন্তিয়া প্রবেশ গেইটস্থ আব্দুল মুহিত কমপ্লেক্স সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির ও সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বি এন পি’র উপদেষ্টা চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তেরা মিয়া, সাধারণ সম্পাদক মছদ্দর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ,চিকনাগুল ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, সদস্য আকমল হোসেন ,প্রবাসী অনলাইন পরিষদ বাহরাইন বি এন পি শাখার সদস্য হেলাল আহমদ,উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, সাবেক সদস্য সচিব সুহেল রিমন, ইউনিয়ন যুবদল নেতা সেনাজ আহমদ, কামাল আহমদ, মাহবুব আলম লিটু, আকমল হোসেন,নজরুল ইসলাম চৌধুরী ,ইসলাম আলী,বাশির আলী,ময়নুল ইসলাম,আব্দুল জব্বার, জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিকদল নেতা আলাউদ্দিন আলাই ,আনোয়ার আলী, দিলদার প্রমূখ।বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছেন এই প্রবাসীরা। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথিরা বলেন জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে দল ও যে কোন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102