বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে দাখিল পরীক্ষার্থীদের মাঝে সুপার সিক্সটি”র বিশুদ্ধ পানি বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
২০৩

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
রোববার (২৭এপ্রিল) সকালে জামালগঞ্জ উপজেলার নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল দুইশতাধিক পরিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক মানবাধিকার সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমেদ,নওয়াগাঁও মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ নুরুল আলম,
সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,সহ সমন্বয়ক (জামালগঞ্জ সদর) সাইফুর রহমান,
বেহেলী টিম লিডার(ভারপ্রাপ্ত) আবু ইউসুফ নাঈম সহ সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্যযে,এর আগে উপজেলার দুটি এসএসসি পরিক্ষার কেন্দ্রে ১হাজার শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

পরিক্ষার্থীরা জানান,তীব্র গরমে পরিক্ষার হলে পানির পিপাসা পায় বাহিরে বের হলে সময়ের অপচয় হয়।
সুপার সিক্সটির বিশুদ্ধ পানি বিতরণের কার্যক্রম সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসার দাবিদার।

অভিভাবকরা জানান,জামালগঞ্জে আরো সংগঠন রয়েছে কেউ এধরনের কার্যক্রমে এগিয়ে আসেনি সুপার সিক্সটি এধরনের কার্যক্রম যেনো সবসময় চলমান থাকে।

এসময় বক্তারা জানান, সুপার সিক্সটি”র পক্ষ থেকে সংগঠনের সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর এর নির্দেশে তীব্র গরমে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমাদের এ আয়োজন। আমরা মানবাধিকার সংগঠন সবসময় জামালগঞ্জবাসীর কল্যাণে মানুষের অধিকার আদায়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমাদের জনকল্যাণমুলক ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102