
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের কমিটি নবায়ন এবং ২০২৫ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার প্রকাশ হয়েছে।এ উপলক্ষে ২৬ এপ্রিল, শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ক্রীড়া সম্পাদক আবু সঈদের সঞ্চালনায় লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাগ্রতকণ্ঠের সিনিয়র সহ-সভাপতি এম এ ছাত্তারের সভাপতিত্বে, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগ্রতকণ্ঠের সভাপতি কবি মো. সহিদ মিয়া।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইকবাল হোসেন,সহ-সভাপতি প্রভাষক শাহীনা চৌধুরী রুবি,সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন রুমি, সহ- সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ জাহান, সহ -প্রচার সম্পাদক কবি তহুর মিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আফতাব উদ্দিন,কবি মুহসিনা খাতুন রুবি,হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, ওবায়দুল হক মিলন, মানবাধিকার কর্মী নুরুল হক, মাস্টার সাজাউর রহমান, কবি ওবায়দুল হক মুন্সী,কবি ইমামুল ইসলাম রানা,কবি এমদাদ হোসেন,সেলিম রেজা, মতিউর রহমান,আদিল আরমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিগত দিনে জাগ্রতকণ্ঠের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটি হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, জাগ্রতকণ্ঠ শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বিভিন্ন বিষয়াদি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি জেলায় ভালো পরিচিতি অর্জন করেছে।