বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
২০৯

জামালগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুম ২০২৫-এর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় সাচনা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার। জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা ও কৃষক এমদাদুল হক আফিন্দী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক মো. তাহের আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. ইসরাফিল রহমান, সৌমেন কুমার দাস, স্থানীয় কৃষক মুজিবুর রহমান, সাইদুর রহমানসহ সুজন পাল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি বোরো মৌসুমে জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১৬৩৩ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে মোট ৩৯৯২ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102