বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দিরাই উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
২০০

দিরাই,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দিরাই উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় থানা রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমির হোসেন’র সভাপতিত্বে ও সদস্য সচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক এর পরিচালনায় অনুষ্ঠানে ২১ সদস্যদের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় দীর্ঘদিন ধরে যারা বিগত আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিল তাদের অনেকেই উপজেলার আহবায়ক কমিটিতে স্হান পায়নি। সেজন্য আমরা বিচ্ছিন্নভাবে এতদিন আমরা একসাথে বসতে পারিনি। এখন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। এবং উপজেলার ৯ টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়। এবং এখন থেকে দলের সকল কর্মসূচি একসাথে একই ব্যানারে পালিত হবে, কোন বলয় থাকবে না। সভায় আরো সিদ্ধান্ত হয় এখন বৈশাখ মাস একমাত্র সোনার ফসল ঘরে তুলতে সবাই ব্যস্ত। আগামী ১৫ দিন কোন কর্মসূচি থাকবে না ফসল কাঁটা শেষ হলে উপজেলার ৯ টি ইউনিয়নে সফর করে তৃনমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হবে। সভায় বিএনপির সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বিএনপির সকল সহ মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের স্মরণে একটি শোকসভার আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন বিশেষ করে ৫ আগষ্টের আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিরাই শাল্লার সাবেক এমপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির চৌধুরীর রোগ মুক্তি কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া,আব্দুর রশিদ চৌধুরী,আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার,কবির মিয়া,আহবায়ক কমিটির অন্যান্য সদস্য শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পংকজ দাস, শোয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাইদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী আবু, কামরুল ইসলাম ও শোকেশ দাস। পরিচিতি সভা শেষে তাঁরা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102