বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুরে বিএনপি’ ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার লক্ষে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
১৯৩

 

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিকে গ্রুপিং মুক্ত, সুসংগঠিত, গ্রহণযোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার জন্য উপজেলা্ বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নতুনপাড়াস্হ শওকত মিয়ার বিল্ডিং এ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত কর্মীবৃন্দের আয়োজনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদল সদস্য কাওসার আলম প্রমূখ।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে পদধারী ও সদস্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ধূসর, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী, বহিষ্কৃত, লোক রয়েছে। গঠিত কমিটিতে অনিয়মের বিষয়গুলো তদন্ত করে পুনরায় ত্যাগী নির্যাতিত, মামলা হামলার শিকার, কারাবরণকারী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা কারো পক্ষে বিপক্ষের লোক নই, আমাদের দাবি সকল ভেদাবেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে কাজ করতে চাই। সে লক্ষে দলের নীতি আদর্শের প্রতি আস্থাবান ত্যাগী কর্মীদের নিয়ে বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির সক্রিয় নেতাদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠনের অনুরোধ জানাই। যাতে করে বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপি ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারি।
পরিশেষে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্বম্ভর পুর উপজেলার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102