বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শ্রীপুরবাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জনশক্তি সমাবেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
২১৭

আল হেলাল সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের যৌথ উদ্দ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর শ্রীপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সাংবাদিক মিজান রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, সাবেক শিবির নেতা গোলাম কিবরিয়া, ব্যাবসায়ী নেতা ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম ও জামায়াত নেতা খায়রুল বাশার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। অতিতেও ফ্যাসিবাদ কর্তৃত্ববাদীরা জামায়াতের উপর জেল জুলুম নির্যাতনের ষ্টিমরোলার চালিয়েছে, কিন্তু জামায়াত দেশ প্রেমের প্রশ্নে কোন আপোষ করেনি। তিনি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগরের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, অতিতের শাসকরা এই এলাকার প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করেছে কিন্তু কোন উন্নয়ন করেনি। তিনি আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুনামগঞ্জ ১ আসনকে ঢেলে সাজাতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102