বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

তামাবিল মহাসড়কে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
২২৪

জৈন্তাপুর সংবাদদাতা ::

সিলেট-তামাবিল জাফলং মহাসড়কে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধেকল্পে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) বিকাল ৩ টায় জৈন্তাপুর তামাবিল হাইওয়ে থানা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট জেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী,উপজেলা জামায়াতে ইসলামী আমীর গোলাম কিবরিয়া, ট্রাফিক পুলিশ সার্জেন্ট দীনার আলী মুন্সি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান, জৈন্তাপুর মালিক সমিতির উপদেষ্টা শামীম আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মোরসালিন রুহেল, ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কৃষক দলের মহানগর শাখার যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী ফতেহপুর ইউনিয়ন আমীর কামরুল ইসলাম বাবর এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুহেব আহমদ প্রমুখ।

সভায় মহাসড়কে চলাচলরত যানবাহনের সমস্যা ও শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে শ্রমিক নেতা লুৎফর রহমান একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।
বক্তারা বলেন, তামাবিল মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, ঝুঁকিপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে।
সভার পূর্বে হাইওয়ে পাঙ্গনে পুলিশ সুপার গাছের চারা রুপণ করেণ।

সভাটি সঞ্চালনা করেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
সভা শেষে সংশ্লিষ্ট সকল পক্ষ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে হাইওয়ে পুলিশ সুপার মো.রেজাউল করিম জানান সিলেট তামাবিল জাফলং মহাসড়ক টি ইতিপূর্বে আঞ্চলিক মহাসড়ক ছিলো। ইতিমধ্যে সরকার ন্যাশনাল হাইওয়ে সড়ক হিসবে ঘোষণা করেছেন। এটি খুউব শীঘ্রই ৬ লেনের কাজ শুরু হবে। সিলেট টু ঢাকা কাজ চলমান রয়েছে। মহাসড়কে যানযট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সুধীজন,ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এছাড়া সরকারের গেজেট অনুযায়ী আগামীকাল থেকে যেইসব বাস গাড়ি গুলো ২০ বছর ও ট্রাক কার্ভাডভ্যান ২৫ বছর ধরে রাস্তায় চলছে সেগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হবে। মহাসড়ক অবৈধ চোরাচালান বিরোধী ও অবৈধ ফিটনেস বিহীন গাড়ি আটক অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102