বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তাহিরপুরে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে অলংকার ছিনতাইয়ের অভিযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
২৪৮

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আছমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হাওরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে ওই গৃহবধূর সাথে থাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণ অলংকার ছিনতাইহয়ে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত ৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় সময় উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া গ্রামের পার্শ্ববর্তী কুফরা হাওড়ে। আহত গৃহবধূ হলহলিয়া গ্রামের সুজাফর আলীর স্ত্রী।

এ ঘটনায় শুক্রবার রাতেই গৃহবধূর ভাসুরের ছেলে জামাল উদ্দিন বাদি হয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী নামেশ্বর গ্রামের আসকর আলীর ছেলে ছিনতাইকারী আসুক মিয়া(৪৮), মাসুক মিয়া(৪৫) এবং আসুক মিয়া ছেলে মাহিন(২৩) ও মুহিন(২১)কে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে গৃহবধূ আছমা বেগমের স্বামী সুজাফর আলীর তাদের পালিত গরু বসত বাড়ির লাগোয়া কুফরা হাওরে ঘাস খাওয়ানোর জন্য ডিগ্লা(দড়ি দিয়ে বেঁধে রাখা) দিয়ে আসে। পরে বিকালে তার স্বামী সুজাফর আলীর বাড়িতে না আসার গৃহবধূ আছমা
বিকাল সাড়ে ৪ টার হাওরে থাকে গরু আনতে যায়। হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা পার্শ্ববর্তি নামেশ্বর গ্রামের আসুক মিয়া , মাসুক মিয়া, মাহিন ও মুহিন দা দিয়ে এলোপাতাড়ি গৃহবধ আছমার মাথাসহ সারাশরীরে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আছমার পড়নের থাকা প্রায় আড়াই লাখ টাকার এক ভরি ওজনের স্বর্ণের দোল ও গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওই গৃহবধুর পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনার স্থলে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ পারভেজ ভূঁইয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102